শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

বেড়েছে সোনার ভরির দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরেক দফা বেড়েছে দেশের বাজারে সোনার দাম। এবার দাম বাড়ছে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ সাড়ে ৪ হাজার টাকা ছাড়িয়েছে। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আজ সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রবিবার সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমিতি বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দর সমন্বয় করা হয়েছে।