শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

কমিউনিটি পুলিশং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা : বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনায়। পুলিশ- জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার নেত্রকোনা জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করেন।
নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশং ডে-এর কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনার পুলিশ সুপার জনাব, ফয়েজ আহমেদ।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মিলনায়তনে কমিউনিটি পুলিশং ডে’র তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার পুলিশ সুপার জনাব, ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সাহেব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জনাব, মোঃ রাফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান(ভিপি) লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা প্রেসক্লাবে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সায়েদুর রহমান।
সহ সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি বজলুল রহমান ও জেলা কমিউনিটি পুলিশং ডে’যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ ইমরান প্রমূখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”