শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৭

২১ হাজার ৮৫০ কোটি টাকা রেমিটেন্স এলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মার্কিন ডলারের দেশে চরম আকারের সংকট তৈরি হয়েছে।
এ অবস্থায় ডলার আয়ের অন্যতম উৎস রেমিট্যান্স সংগ্রহ বাড়াতে দেশে উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রণোদনা দ্বিগুণ করার ঘোষণা দেয় ব্যাংকগুলো। এতে প্রতি ডলার রেমিট্যান্সে থেকে প্রবাসীদের স্বজনরা পাচ্ছেন বাড়তি ৫ শতাংশ হারে প্রণোদনা। এতে রেমিট্যান্সে প্রতি ডলারের দাম হয়েছে ১১৬ টাকার কিছু বেশি, যা খোলাবাজারের দরের চেয়ে বেশি। পাশাপাশি হুন্ডির প্রায় কাছাকাছি।
সার্বিক দিক বিবেচনায় প্রবাসী বাংলাদেশিরা হুন্ডি (অবৈধ পথ) এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন রেমিট্যান্স। রেমিট্যান্সে নতুন জোয়ার সৃষ্টি করেছে, যা ডলার সংকট কমিয়ে রিজার্ভ বৃদ্ধিতে প্রভাব পড়বে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
সদ্যবিদায়ী অক্টোবর মাস শেষে প্রায় দুই বিলিয়ন ডলারের (১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার) রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি। প্রতিদিন এসেছে প্রায় ছয় কোটি ৩৯ লাখ ডলার বা ৭০৫ কোটি টাকা। রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি প্রণোদনা কাজে আসছে।
প্রতি ডলারের ৫ শতাংশ প্রণোদনা করায় রেমিট্যান্স বেড়েছে।