শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৬

এক শিক্ষার্থীর মৃত্যু মোটর সাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায়।
আজ বুধবার ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।
রাকিবুল হাসান সিফাত বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেল কলোনী এলাকার ফজলুল হক আকন্দের সন্তান।
গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিলো।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।