শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৮

এক ব্যক্তির মৃত্যু ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা : ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে নেত্রকোণার বারহাট্টায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পূর্বপার্শ্বে সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার এস এম মোজাম্মেল হক বলেন, ট্রেন আসার সময় আমি কাজে ব্যস্তি ছিলাম। সাড়ে চারটার দিকে দুর্ঘটনা ঘটে। মোহনগঞ্জ স্টেশন রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ এসেছেন এবং তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”