বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২

স্বাভাবিক নৌ চলাচল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাভাবিক হয়েছে নৌ চলাচল।
বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে নৌযান চলাচলের এ নিষেধাজ্ঞা ছিল।
বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক জনাব, রিয়াদ হোসেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।