শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৬

চিকিৎসককে ছুরিকাঘাত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু নামে একজনকে আটক করা হয়। বাকি অভিযুক্তদেরও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স অ্যাসোসিয়েশনের (বিএমপিএ) সভাপতি ডা. একেএম আবদুস সেলিম, সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।