ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রথম ওষুধে আশা জাগানিয়া সাফল্য পাওয়ার দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এই তথ্য তুলে ধরে মার্কিন ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন।
জনসন অ্যান্ড জনসনের ইউরোপীয় শাখা জ্যানেসেনের প্যাথোজেন বিভাগের গবেষক মার্নিক্স ভ্যান লুক রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রতি তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং সেই ট্রায়ালের ফলাফল বেশ সন্তোষজনক।
মার্নিক্স ভ্যান লুক জানান, ১১ স্বেচ্ছাসেবী এই ট্রায়ালে অংশ নিয়েছেন।