শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৬

সড়ক দুর্ঘটনায় এক আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সুরেশ দেবনাথ হবিগঞ্জের বাহুবলে যাচ্ছিলেন। পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।