শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

গাঁজাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ গাঁজাসহ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৪ লাখেরও বেশি মূল্যমানের ৮০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি জনাব, মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. ইয়াছিন (২৩), মো. মশাল (২৩), মো. রাজ্জিকুল ইসলাম (১৯), মোছা. হামিদা বেগম (৪১) ও মো. লুৎফর বিশ্বাস (৩৮)।
র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।