সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৮

ডেঙ্গুতে প্রাণ গেল এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের নগরকান্দায় মো. রাসেল মোল্যা (২৫) নামে এক যুবক মারা গেছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত রাসেল নগরকান্দা উপজেলার রমেরচর এলাকার রশিদ মোল্যার ছেলে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৬৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭৯ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৯ জন।