ডেইলি ক্রাইম বার্তা : বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্যা এক র্যালীর আয়োজন করা হয়। ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করা হয়।
১৫ ই অক্টোবর নগরীর জেলা প্রশাসক কার্যালয়-এর সামনে থেকে জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলামের নেতৃত্বে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়েছে।
বর্নাঢ্য এ র্যালীটির আয়োজন করেন জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম, অতি: জেলা প্রশাসক জনাব, মনদীপ ঘড়াই ( শিক্ষা ও আইসিটি), বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার ও উপ- সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ একাধিক কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”