শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে কিশোরগঞ্জের কটিয়াদিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর তিনটার দিকে উপজেলার পৌরসভা এলাকার দরিচরিয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হালিমা (৭) দরিচরিয়া কোনা গ্রামের সুমন মিয়ার মেয়ে এবং নিহত শিশু মিতি (৮) একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্বজনেরা জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় অভিভাবকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশু হালিমা ও মিতি। পুকুরের পানিতে অনেক খুঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনেরা।