শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার এবং গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, আর এ ঘটনা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু পশ্চিম থানার সামনে পাকা রাস্তার উপরে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার বড় করিমপুর এলাকার মৃত বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২), শ্রী যতিনের ছেলে শ্রী যতিশ (৩৫), একই এলাকার শ্রী কালিপ্রদের ছেলে বিজয় চন্দ্র (৩০)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. রওশন আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।