ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়কের পাশ থেকে লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৭০ বছর বয়সি অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কোলাকোপা-বামনী ইউনিয়ন পরিষদ সড়কের পাশ থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কোলাকোপা-বামনী সড়কের পাশে হাজি বাড়ির সামনে একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে শুক্রবার সকাল ৯টার দিকে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি জনাব, শিপন বড়ুয়া জানান, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।