শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩

অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় ঢাকা রাজধানীর তেজগাঁওয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রেললাইনের গেটম্যান আল মোহাম্মদ বলেন, তেজগাঁও নাখালপাড়া ও পুলপাড় এলাকায় মাঝামাঝি জায়গায় আজ সকালে রেল লাইনে অন্যমনস্ক অবস্থায় বসে ছিল ঐ ব্যক্তি। সে সময়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৮ টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ।