শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৫

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে।
আজ বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার এই সময়ে বেকার হয়ে পড়বেন অসংখ্য জেলে। এ কারণে এই সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। যদিও সরকারি এই সহায়তা যথেষ্ট নয় বলে দাবি জেলেদের।
২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকবে, তাই ঘাটে ভেড়ানো হচ্ছে নৌকা-ট্রলার। কেউ কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হবে আজ রাত ১২টার আগেই। কেউ কেউ আবার আগে থেকেই জাল, নৌকাসহ মাছ ধরার সব উপকরণ তুলে এনেছেন ঘাটে।