ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ট্রেনের ধাক্কায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় মমেছা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
বাগজানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মমেছা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসার ও মাথার সমস্যাজনিত কারণে অসুস্থ ছিলেন। এ কারণে রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববতী রেললাইনে ঘুরতে যান তিনি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশকে পাঠানো হয়েছে।