শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৬

এক তরুণীর মৃত্যু ব্রিজ থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে ঢাকা রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে পড়ে। গতকাল রবিবার দিবাগত রাতে এঘটনা ঘটে। সংবাদ পেয়ে রমনা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৩ টায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঐ থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মৃত্যুর পূর্বে ধর্ষিত হয়েছিল কিনা ও মাদকাসক্ত ছিল কিনা।
পুলিশের ঐ কর্মকর্তা নিহতের মায়ের বরাদ দিয়ে বলেন, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল সাহিদাকে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।
প্রকৃত ঘটনাটি কি ভাবে ঘটেছে, কেনই বা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।
হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার বাগিচার টেকের মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমার মেয়ে সাহিদা। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেনের হোপ কুঞ্জতে থাকতেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।