শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৮

মা ইলিশ সংরক্ষণের জন্য বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বরিশাল নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ভবনে। সভায় প্রধান অতিথি ডিআইজি জনাব, মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এবং এই হোক আমাদের অঙ্গিকার। এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেওয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বরিশাল জেলা নৌ পুলিশ সুপার জনাব, মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার জনাব, আ. রাজ্জাক, এডিশনাল পুলিশ সুপার জনাব, মো. হুমায়ূন কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”