শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

ভাসমান অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭৫) বরিশালের ঝালকাঠি নলছিটির এক খাল থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার তৌকাঠি গ্রামের শ্যামের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে লাশটি খালে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলছিটি থানার ওসি জনাব, মোহাম্মদ আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করেন।
এসময় লাশের পরণে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ আতাউর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল থেকে ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় ও মৃত্যু রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মনে হচ্ছে, পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার খয়রাবাদ নদী সংলগ্ন ওই খালে লাশটি ভাসতে ভাসতে হয়তো এসেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।