শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণছিনতাইয়ের ঘটনায় ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আকাশ (১৯), নয়ন (১৯), সজল ইসলাম (২০), আবু কালাম (২১), আরিফ (১৯), সজিব (১৯), কবির (২৩), নাসির (১৯) ও সুজন (২০)।
জানা গেছে, গ্রেফতার ছিনতাইকারীরা পেশায় বাসের সহযোগী, লেগুনা ও অটোরিকশাচালক এবং রাজমিস্ত্রি। পাশাপাশি এলাকাজুড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন দিয়ে মারামারি এবং ছিনতাই করে থাকে তারা। এছাড়াও তারা বসিলা ফিউচার হাউজিং, চলি­শ ফিট, চাঁদ উদ্যান ও নবীনগর হাউজিং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহফুজুর রহমান ভূঞা জানান, গণছিনতাইয়ের ঘটনায় মামলা হলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।