শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিনিয়োগ অগ্রাধিকার,কণ্যা শিশুর ধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজনে শনিবার উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. শাকিল আহমেদ এর সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনী চৌধুরী রেখা।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।