শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

কঙ্কাল চোর চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কবর থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত শেরপুরে চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করেছেন সদর থানা পুলিশ।
এরা মূলত পুরান ঢাকা চকবাজার এলাকায় মেডিকেল কলেজের বিভিন্ন কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত। কেমিক্যাল ব্যবসার আড়ালে তারা কঙ্কাল চুরির ব্যবসা করে থাকেন।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদি জেলার রায়পুর উপজেলাচোরর বালুয়াকান্দি গ্রামের মো. সোহেল রানা (৩০), মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের মো. রাসেল হাওলাদার (৩২), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজনগর গ্রামের বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দেরনগর গ্রামের আব্দুর রহিম (৪২) এবং নকলা উপজেলার মেদিরপাড় গ্রামের সোহেল রানা (৩৫)।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে কবর থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত চক্রের ৬ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জনাবা, মোনালিসা বেগম পিপিএম।
প্রেসব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব, খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, সাইদুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল এবং অভিযান পরিচালনাকারী এস.আই. নাইম।