শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

বহু বছর পলাতক থাকার পর গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি চুরির মামলার রায়ে গাজীপুর জেলার টঙ্গীতে এক বছরের সাজা এড়াতে ২৮ বছর পলাতক ছিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান। বিভিন্ন সময় তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েও পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অবশেষে ত্রিশাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার রাজেন্দ্রপুর বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাইন উদ্দিন।
তিনি জানান, ১৯৯৪ সালে টঙ্গী পূর্ব থানায় চুরির মামলার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় ১৯৯৫ সালে অভিযুক্ত আতাউর রহমানের এক বছরের সাজা হয়।
এরপর থেকে তিনি দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।