শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

চালক নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঢাকা রাজধানীর মুগদায় মো. ইমন খন্দকার (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন (৪০)। ইমন খন্দকার ও ফারুক হোসেন দুজনেই ট্রাক মালিক। দক্ষিণ মান্ডা এলাকায় তাদের বাসা।
গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ইমনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।