শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে নেত্রকোনার উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক বিমল চন্দ্র দাস এর।
২৭ সেপ্টেম্বর বুধবার উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র উদ্যোগে বিদ্যালয়ে’র হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এসএমসি কমিটির সভাপতি মোঃ আলমগীর বাশার সুমন সভাপতিত্বে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ মঈনুল ইসলাম রোমেলে’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী শিক্ষক বিমল চন্দ্র দাস, প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল, পিটিএ কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ বদরুল আলম ঝুমন। এসময় এসএমসির সদস্য, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।