সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

জরিমানা গুনলেন বর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ বছ‌রের এক কি‌শোরী‌কে বি‌য়ে কর‌তে এসে ফ‌রিদপুরে ৫০ হাজার টাকা জ‌রিমানা দিলেন বর হা‌বিব মোল্লা (৩০)। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বুধবার (২৭ সেপ্টেম্বর) বি‌কেলে সদ‌রের শ্রীফলতলী গ্রা‌মে।
ফ‌রিদপুর সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট জনাব, লিটন ঢালী এ ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।
তি‌নি জানান, বুধবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি নম্বর-১০৯৮ থে‌কে ১৪ বছর বয়সী এক কি‌শোরীর বাল্যবিবাহের অভিযোগ পে‌য়ে তি‌নি কোতয়ালী থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ শ্রীফলতলী এলাকায় ওই কি‌শোরীর বাড়ি‌তে যান।
ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের অভিযোগের সত্যতা পেয়ে বর হাবিব মোল্লাকে (৩০) আটক করেন।
তি‌নি ব‌লেন, বাল‌্যবিবাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে বাল‌্যবিবাহ নি‌রোধ আইনে বর হাবিব মোল্লাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।