ডেইলি ক্রাইম বার্তা : শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। বুধবার ২৭ সেপ্টেম্বর জেলা পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং নেত্রকোণার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল গফুর,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসর ডা. মো. খালিদ সাইফুল্লাহ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবু সাঈদ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”