শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

দুইজনের কারাদণ্ড মৎস্য প্রকল্প খনন করায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজনকে মৎস্য প্রকল্প খননের দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল-বেজার অনুকূলে অধিগ্রহণকৃত এলাকায় বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খনন করায় এ কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) অভিযানে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাকিব হোসেন (২৪) ও জসিম উদ্দিন(২৬) নামে দুইজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট জনাবা, মাহফুজা জেরিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি খনের কাজে দুজনকে হাতেনাতে পাই। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজনকে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল মোস্তফাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় জোরারগঞ্জ থানার পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।