শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

ট্রেনের ধাক্কায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত হয়েছে ঢাকা রাজধানীর মহাখালীতে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার এ দুর্ঘটনা ঘটে এবং রেলওয়ে পুলিশ সন্ধ্যায় তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, শনিবার সকালের দিকে তিন পথশিশু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এসময় অসতর্কতাবশত একটি কমিউটার ট্রেনের নিচে তারা কাটা পড়ে। লাশগুলো সুরতহাল রিপোর্টের পর শনিবার সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত শিশুদের পরিচয় এখনও জানা যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।