শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

পলাতক আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দীর্ঘ ২৯ বছর পর গোপালগঞ্জ জেলা সদরের চাঞ্চল্যকর চা দোকানদার সেকেন্দার শেখ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরের ভাঙ্গায় মো: মিজান ওরফে শাহিনকে (৪৬) গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত মিজান গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মৃত ওয়াদুদ দফাদারের ছেলে।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কম্পানী অধিনায়ক লে: কমান্ডার জনাব, কে এম শাইখ আকতার।
জনাব, কে এম শাইখ আকতার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর চা দোকানদার সেকেন্দার শেখ হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান ওরফে শাহিনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশে-বিদেশে পলাতক ছিলেন মিজান।
গ্রেপ্তারকৃত মিজানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।