শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৯

এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগ উঠেছে ইমাম হোসেন নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি জনাব, আব্দুল লতিফ শেখ জানান, উপজেলার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর ইমামকে স্থানীয়রা আটক করে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কল পেয়ে পুলিশ ইমামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ইমামের বিরুদ্ধে মামলা করেন।