শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮

দুইজনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি ফেলে চালক-হেলপার পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।