শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮

ইয়াবাসহ যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিউল ইসলাম হাওলাদার (২০) নামে বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবককে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার বিকেল ৬টার দিকে ঘষিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপাল উপজেলার ডালিপাড়া গ্রামের শাহালম হাওলাদারের ছেলে রবিউল একজন পেশাদার মাদক বিক্রেতা বলে থানা পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি জনাব, মো. সাইদুর রহমান রাত ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মোরেলগঞ্জ থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক বাগেরহাটের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউলকে হাতেনাতে গ্রেফতার করেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।