শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮

অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ সোমবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ব্রহ্মপুত্র নদের টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা থেকে অজ্ঞাত যুবতীর (৩০) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। লাশের গায়ে নীল ও হলুদ রঙের জামা ছিল।
জানা যায়, উপজেলার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পাগলা থানার ওসি জনাব, রাজু আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় বের করার চেষ্টা চলছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।