ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, আর এ ঘটনা সুনামগঞ্জের জগন্নাথপুরে। এতে ৩০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের মিরপুর শাসননবী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, আহতদের মধ্যে সাতজনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব, মিজানুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।