শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

অটোরিকশা ছিনতাই এবং গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে কুমিল্লার লাকসামে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছেন। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লাকসাম পৌরসভার সাতবাড়িয়া পূর্বপাড়ার আবুল কালামের ছেলে মো. আল আমিন (২০), একই গ্রামের পূর্বপাড়া মসজিদ বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে মো. আব্দুল বাহার (২৫) এবং পার্শবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উনকোট গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. সাদ্দাম হোসেন ছোটন (২৪)।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।