ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শফি (৪৫)।
সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ছালামী পাড়ার বাসিন্দা মৃত জাফর আলমের পুত্র।
শুক্রবার সন্ধ্যায় আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি নোহা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণ হয়ে মো. শফি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পেয়েছি।