শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

একটি ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বক্সখাটের নিচ থেকে টাঙ্গাইলের ভূঞাপুরে মুনিয়া ইসলাম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিহতের ছোট ছেলে মায়ের মরদেহ খাটের নিচে খুঁজে পায়। ঘটনার পর থেকে প্রবাসী স্বামী মোস্তাক পালাতক রয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ভূঞাপুর পৌর এলাকার ঘাটা‌ন্দির গনেশ মোড় এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করেন পু‌লিশ। নিহত মু‌নিয়া গোপালপুর উপ‌জেলার নলীন এলাকার নুরুল ইসলাম খানের ময়ে এবং একই উপ‌জেলার বাগুয়াটা গ্রা‌মের আজমত আলীর ছেলে ব্রুনাই প্রবাসী মোস্তাকের স্ত্রী।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আহসান উল্লাহ জানান, ঘটনার পর থে‌কেই নিহতের স্বামী পলাতক র‌য়ে‌ছেন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।
ঘটনাটির তদন্ত চলছে।