মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪১

এক শিশু ছাত্রীকে ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নড়াইলের কালিয়ায়। শুক্রবার উপজেলার কলামনখালী গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, কালিয়া উপজেলার ওই শিশু স্থানীয় বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মাকে খোঁজার উদ্দেশে শুক্রবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলামনখালী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।
শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কালিয়া থানার ওসি জনাব, শেখ তাসমীম আলম বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটি অসুস্থ ও ছোট। এ কারণে যে ঘটনা ঘটিয়েছে তার নাম বলতে পারছে না। তবে পুলিশ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছে।