ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন, আর এ ঘটনা নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে।
শুক্রবার রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশনমাস্টার আব্দুল মান্নান আনসারী।