ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আলী বলেন, খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই যুবক হয়তো মাদকাসক্ত ছিল বা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই মো. ফারুক আলী আরও বলেন, সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা হবে।