সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০০

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে দেশে গত এক দিনে। এদের মধ্যে ছয়জন ঢাকা মহানগরের ও পাঁচজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৬৩ জন। এর মধ্যে এক হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকায় ভর্তি হয়েছে ৯০০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ৯১৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৫৯ হাজার ৮৩৫ জন।