শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

৯ম বারের মতো শ্রেষ্ঠ ওসি বরিশালের গৌরনদী মডেল থানার ওসি।

ডেইলি ক্রাইম বার্তা : মোঃ আফজাল হোসেন বরিশালের গৌরনদী মডেল থানার ওসি এবং তিনি বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি নবম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বুধবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সভা শেষে আগষ্ট/২৩ মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়। পরে জেলা পুলিশ সুপার জনাব, ওয়াহিদুল ইসলামের হাত থেকে ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন ওসি আফজাল। এসময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাবা, শারমিন সুলতানা রাখি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”