শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

সোমেশ্বরী নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা।

ডেইলি ক্রাইম বার্তা : বিরিশিরি এলাকার এক সময়ের সেই হারিয়ে যাওয়া নদী সোমেশ্বরী রক্ষায় নেত্রকোনার দূর্গাপুরে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা),এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি),পানি অধিকার ফোরাম ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ আলোচনা সভা করা হয়।
নেত্রকোনা সার্কিট হাউজ হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’ র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, শাহেদ পারভেজ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান, সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন, ৩১ বিজিবি নেত্রকোনার সহকারী পরিচালক আউয়াল হোসেন, পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ আবু সাইদ, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান মানিকসহ আরও অনেকে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”