শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৯

সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়, আর এ ঘটনা নওগাঁর মান্দায়। এতে মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম (২২) ও নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।