ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রানু বেগম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজ ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
জানা যায়, এক কন্যা সন্তানের জনক সোহাগ পেশায় একজন গ্যাস বেলুন বিক্রেতা।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।