শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

৩৬ বছর পূর্তি উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান সোনারগাঁও প্রেসক্লাবের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩৬ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের। গতকাল সোমবার পায়রা উড়িয়ে, কেক কেটে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে এ উৎসব পালিত হয়। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনজনকে সোনারগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
রাজনীতি ক্যাটাগরিতে সাবেক এমসিএ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদ আলী মিয়া, পর্যটন ও চলচ্চিত্রে বাংলার তাজমহলর প্রতিষ্ঠাতা আহসান উল্লাহ মনি এবং ক্রীড়া ও সমাজসেবায় পিরাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি ও পিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসানউল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মদ, কেদ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যরবাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমাদি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, সোনারগাঁও প্রেসক্লাবের উপদেষ্টা এ কে এম মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নীলু, সোনারগাঁও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রণি প্রমুখ।