ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেড়েছে। আজ আরো বাড়তে পারে। কমবে দিন ও রাতের তাপমাত্রা। এতে দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও কোনো কোনো এলাকায় কমে আসতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।